কলকাতার ক্রিকেটপ্রাঙ্গন ইডেন গার্ডেন ঘুরে দেখেছে উরুগুয়ে ফুটবল দল
ব্রাজিলের মতো বিশ্ব চ্যাম্পিয়ন দলের ম্যাচ, মাঠে ভিনিসিয়ুস জুনিয়র, মার্কিনিওস ও গ্যাব্রিয়েল মাগালায়েসের মতো তারকা—তারপরও গ্যালারি ভরেনি। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে গত ৩ অক্টোবর ভারত–ব্রাজিল ম্যাচে ৮৫ হাজার আসনের মধ্যে দর্শক হয়েছিল ৫১ হাজারের কিছু বেশি। প্রায় ৩৪ হাজার আসন ছিল খালি।
সেই অভিজ্ঞতার পর উরুগুয়ের বিপক্ষে ম্যাচে টিকিটের দাম বড় ব্যবধানে কমিয়েছে ভারতীয় ফুটবল কর্তৃপক্ষ।আগামীকাল কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিপক্ষে খেলবে উরুগুয়ে। এই ম্যাচের সি২ ব্লকের বাঁ ও ডান পাশের টিকিটের দাম ১ হাজার ৯৯৯ রুপি থেকে কমিয়ে ১৯৯ রুপি করা হয়েছে। অর্থাৎ আগের দামের চেয়ে ৯০ শতাংশ কমে যাচ্ছে পাওয়া যাচ্ছে টিকিট।
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন দাম ঘোষণা করেছে।উরুগুয়ে দল কলকাতায় পৌঁছেছে গত ৩০ সেপ্টেম্বর।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।