advertisement
advertisement

আজ ঘোষণা করা হবে চিকিৎসাবিজ্ঞানে নোবেল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
আজ ঘোষণা করা হবে চিকিৎসাবিজ্ঞানে নোবেল

advertisement

চলতি বছরের নোবেল পুরস্কারের পর্দা উঠবে আজ ৫ অক্টোবর, সোমবার। বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে সুইডেন থেকে এ বছরের চিকিৎসা ও শারীরতত্ত্বে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। সর্বোচ্চ ১ থেকে ৩ জন ভাগাভাগি করে পেতে পারেন বিশ্বের সবচেয়ে বিখ্যাত এ পুরস্কার।আগামী ৬ অক্টোবর, মঙ্গলবার বাংলাদেশ সময়ে বিকেল ৩টা ৪৫ মিনিটে জানা যাবে পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী বিজ্ঞানীদের নাম।

আর রসায়নে নোবেলজয়ী বিজ্ঞানীদের নাম জানা যাবে ৭ অক্টোবর, বুধবার বাংলাদেশ সময়ে বিকেল ৩টা ৪৫ মিনিটে।কে পাবেন ২০২৬ সালে চিকিৎসাবিজ্ঞানের নোবেলকে পাবেন ২০২৬ সালের পদার্থবিজ্ঞানের নোবেলপ্রত্যেক বিভাগের নোবেলজয়ী বিজ্ঞানীরা পাবেন একটি নোবেল মেডেল, একটি সনদপত্র এবং মোট ১২ মিলিয়ন বা ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা। ২০২৫ সালে নোবেল পুরস্কারের অর্থমূল্য ছিল ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা।

২০২৬ সালে তা বাড়িয়ে ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর