আমি ভুল করে একটা ছবি পোস্ট করে ফেলেছিলাম—অমলেটের।ইচ্ছা ছিল না। স্ত্রীকে পাঠাতে গিয়ে আপলোড হয়ে গেছে। দুইটা ডিমের অমলেট, সাথে পেঁয়াজকুচি, একটু কাঁচা মরিচ।এক ঘণ্টায় তিন হাজার রিঅ্যাক্ট।কমেন্টে প্রথম যেটা এল, ‘ভাই, দুইটা?’ তারপর, ‘পেঁয়াজও দিছেন?’তারপর একজন লিখল, ‘মাশা আল্লাহ, আল্লাহ আরও দিক।’আরেকজন, ‘তোরা টাকার কুমির।’একজন লিখল, ‘ভাই আমার ছোট বোনটার বিয়া দিতে চাই, আপনার কোনো ভাই আছে?’দুপুরে আমার ফুফাতো ভাই ফোন করল।
দুই বছর কথা নাই। বলল, ‘ভাই, পোস্ট তো দেখলাম, একটু টাকাপয়সা লাগত।’মাথা খারাপ! রস+আলোর সম্পাদক আমি হব? প্রশ্নই আসে না: চঞ্চল চৌধুরীহাইড্রেশন+রসআমার চিন্তা— রস+আলো আমাকে সামলাতে পারবে তো! মিশা সওদাগরবিকেলে ব্যাংক থেকে ফোন। ‘স্যার, আপনার প্রোফাইল দেখে আমরা একটা প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড অফার করছি। আপনার লাইফস্টাইলের সাথে যায়।’সন্ধ্যায় এক ফেসবুক পেজের ঘটক।
‘ভাই, একটা মেয়ে আছে, ডাক্তার, কানাডায় থাকে, ওর বাবা আপনার স্টোরি দেখছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।