advertisement
advertisement

পিসিবি ছাড়পত্র না দেওয়ায় লেজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ৯:১৭ পূর্বাহ্ণ
পিসিবি ছাড়পত্র না দেওয়ায় লেজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান

পাকিস্তান চ্যাম্পিয়নসের অধিনায়কত্ব করার কথা ছিল সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির

advertisement

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) খেলোয়াড়দের ছাড়পত্র (এনওসি) দিতে অস্বীকৃতি জানানোয় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল) টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান চ্যাম্পিয়নস।এর আগে গত বছর এক বিবৃতিতে সাবেক ক্রিকেটারদের এ টুর্নামেন্টকে ‘ভণ্ডামি ও পক্ষপাতমূলক’ আখ্যা দিয়ে পিসিবি সতর্ক করেছিল, তারা ‘এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে না।’ কারণ হিসেবে পিসিবি বলেছিল, এই আয়োজনে খেলাধুলার সঙ্গে রাজনীতির মিশ্রণ ঘটানো হয়েছে।

সে সময় ভবিষ্যতে এ ধরনের টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ নিষিদ্ধ করার কথাও জানিয়েছিল তারা।গত বছর রানার্সআপ হওয়া পাকিস্তান দলকে এবার অংশ নেওয়ার সুযোগ করে দিতে ডব্লিউসিএল কর্তৃপক্ষ এনওসি আদায়ের চেষ্টা চালালেও পিসিবি আগের অবস্থানেই অনড় থাকে।

ফলে অচলাবস্থা কাটেনি।ক্রিকইনফোকে দেওয়া বিবৃতিতে পাকিস্তান চ্যাম্পিয়নসের পক্ষ থেকে বলা হয়, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রয়োজনীয় ছাড়পত্র বা এনওসি না দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখায় পাকিস্তান চ্যাম্পিয়নস দুঃখের সঙ্গে নিশ্চিত করছে যে দলটি চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে (ডব্লিউসিএল) অংশ নিতে পারছে না।’শারজায় শুরু হয়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল) টুর্নামেন্ট আরব আমিরাতে ভারত–অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে গত ৩ অক্টোবর টুর্নামেন্টটি শুরু হলেও পিসিবির সঙ্গে সমঝোতায় পৌঁছানোর চেষ্টার অংশ হিসেব...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর