advertisement
advertisement

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, মারাত্মক দূষণ নগরীর ৯ স্থানে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ৯:১৩ পূর্বাহ্ণ
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, মারাত্মক দূষণ নগরীর ৯ স্থানে

বায়ুদূষণ

advertisement

বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে বায়ুদূষণে আজ মঙ্গলবার সকালে ঢাকার অবস্থান শীর্ষে। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল সাড়ে ৮টার হালনাগাদ তালিকায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ২৩৪। এ মাত্রার বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতের কলকাতার একিউআই ছিল ১৯৮।

মালয়েশিয়ার কুয়ালালামপুর ১৯১ স্কোর নিয়ে তৃতীয় এবং ভারতের দিল্লি ১৮৬ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ছিল।ঢাকার বাতাসে প্রধান দূষক ছিল অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫। এর ঘনত্ব ছিল প্রতি ঘনমিটারে ১৫৯ মাইক্রোগ্রাম। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক নির্দেশিত মানের প্রায় ৩২ গুণ।

ঢাকার ১২টি পর্যবেক্ষণকেন্দ্রের তথ্যের ভিত্তিতে এ হিসাব দিয়েছে আইকিউএয়ার।শহরের কোথায় দূষণ বেশিঢাকার পর্যবেক্ষণকেন্দ্রগুলোর মধ্যে শীর্ষে আছে বারিধারা পার্ক রোড, এখানকার বায়ুর মান ২৮৪।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর