এক ছবিতে লিওনেল মেসির আর্জেন্টিনা ক্যারিয়ার
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) এক কর্মকর্তা টেলিফোন ডিরেক্টরিতে নাম খুঁজছিলেন। রোজারিওর সেই বইয়ে একটা পরিবারের খোঁজ মিলল। কর্মকর্তা ফোনে চাইলেন ‘লিওনার্দো’কে। ওপাশ থেকে সংশোধন এল, ‘ওর নাম লিওনার্দো নয়, লিওনেল।’এখন যাঁকে আর্জেন্টিনা ও বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা প্রতিভা মনে করা হয়, সর্বকালের সেরাদের আলোচনায় আজ যিনি অনিবার্য, একদিন তাঁর নামটাই ঠিকঠাক জানতেন না এএফএর কেউ।
যে ছেলেটিকে একদিন পুরো দেশ নিজের ছেলে বলে বুকে টেনে নেবে, তাঁকে চিনতেই কেটেছিল কয়েক বছর।মঙ্গলবার (বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায়) বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে নীল-সাদা জার্সিতে শেষবার নামবেন লিওনেল মেসি। দুই দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারের সেখানেই ইতি। কিন্তু শুরুটা হয়েছিল এক বিভ্রান্তি দিয়ে।
দেশ থেকে অনেক দূরে বেড়ে ওঠা এক কিশোর প্রতিভাকে খুঁজে বের করতেই হিমশিম খাচ্ছিল আর্জেন্টিনা।আর্জেন্টিনা জাতীয় দলকে সর্বস্ব নিংড়ে দিয়েছেন মেসিকিশোর বয়সেই মেসি পাড়ি দিয়েছিলেন বার্সেলোনায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।