‘জয় পি. অ্যাটকিনসন নেইবারহুড কাউন্সিল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ হাতে মিকায়েল খান (বাঁ থেকে দ্বিতীয়)। লস অ্যাঞ্জেলেসের সিটি হলে কমিউনিটির অন্য নেতৃবৃন্দের সঙ্গে তিনি
চট্টগ্রামের একটি স্কুল থেকে শুরু। এরপর ভারতের দিল্লি। উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের কানসাস। আর সেই পথ পেরিয়ে আজ লস অ্যাঞ্জেলেসের স্থানীয় কমিউনিটি নেতৃত্বে পরিচিত একটি নাম—মিকায়েল খান। প্রযুক্তি পেশাজীবী হিসেবে দীর্ঘ ক্যারিয়ার, উদ্যোক্তা হিসেবে ব্যবসা পরিচালনা এবং একই সঙ্গে কমিউনিটির জন্য কাজ—তিনটি ভিন্ন ক্ষেত্রকে একসঙ্গে এগিয়ে নিয়েছেন তিনি।
সম্প্রতি তাঁর নাগরিক ও কমিউনিটি নেতৃত্বের স্বীকৃতি হিসেবে পেয়েছেন মর্যাদাপূর্ণ ‘জয় পি. অ্যাটকিনসন নেইবারহুড কাউন্সিল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’। মিকায়েলের শিক্ষাজীবনের শুরু চট্টগ্রামের সেন্ট প্লাসিড স্কুলে। পরে ভারতের দিল্লির শিবা শিবানি পাবলিক স্কুলে পড়াশোনা করেন তিনি। এরপর ভারতের পুনে বিশ্ববিদ্যালয় থেকে বিপণনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কিন্তু শিক্ষার পথ সেখানেই থেমে থাকেনি।
যুক্তরাষ্ট্রে এসে উইচিটা স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার প্রকৌশলে আরেকটি স্নাতক ডিগ্রি নেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।