নিকোলাস ওতামেন্দি
লিওনেল মেসির বিদায় বলেই রাতটা আলাদা ছিল। মনুমেন্তালে আলো ছিল তাঁকে ঘিরে। গ্যালারির চোখ ছিল তাঁর দিকে। কিন্তু আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে একই রাতে আরেকজনও শেষবারের মতো মাঠে নেমেছিলেন। নিকোলাস ওতামেন্দি।বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে মেসির মতোই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন আর্জেন্টিনার এই ৩৮ বছর বয়সী ডিফেন্ডারও। তাঁরও বিদায়টা হয়েছে স্মরণীয়।ম্যাচের প্রথম গোলটি যে তাঁর!
মেসি বিদায় নিলেন, থেকে গেলেন মেসি২০২৬ বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ওতামেন্দি। বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ম্যাচটাকেই ভেবেছিলেন শেষ। কিন্তু লিওনেল স্কালোনি তাঁকে এই ফিফা আন্তর্জাতিক বিরতিতে শুধু বেনিন ম্যাচের জন্য দলে ডাকেন। কারণটা ছিল স্পষ্ট, মেসির বিদায়ের দিন সতীর্থদের একজন হয়ে পাশে থাকার সুযোগ। সুযোগটা ওতামেন্দি পেয়েছেন।
তার চেয়েও বেশি কিছু পেয়েছেন।আর্জেন্টিনার প্রথম গোলের পর জার্সির লোগোতে চুমু নিকোলাস ওতামেন্দির ক্রিস্তিয়ান ‘কুতি’ রোমেরোর সঙ্গে এদিন আর্জেন্টিনার রক্ষণভাগ সামলেছেন তিনি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।