advertisement
advertisement

স্তন ক্যানসার নিয়ে এই পাঁচ ভুল ধারণা কি আপনারও আছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
স্তন ক্যানসার নিয়ে এই পাঁচ ভুল ধারণা কি আপনারও আছে

স্তন ক্যানসার সচেতনতার মাস অক্টোবর

advertisement

স্তন ক্যানসারের ক্ষেত্রে সতর্কতার বিকল্প নেই। এই ক্যানসার নিয়ে মানুষের মধ্যে কিছু ভুল ধারণা চালু আছে। চলুন, তেমন কয়েকটি ভুল ধারণা সম্পর্কে জেনে নেওয়া যাক।ভুল ধারণা ১: স্তনে গুটি মানেই ক্যানসারস্তনে নতুন কোনো গোটা হলেই দ্রুত খারাপ কিছু ধরে নেওয়াটা ঠিক নয়। স্তনে গুটি হওয়া খুবই সাধারণ ঘটনা। বেশির ভাগ গুটি ক্ষতিকরও নয়।

গবেষণায় দেখা গেছে, ২০ থেকে ৫০ বছর বয়সী নারীদের মধ্যে ৫০ শতাংশ পর্যন্ত এমন কিছু পরিবর্তন দেখা দিতে পারে, যার কারণে স্তনে এমন গুটি তৈরি হয়, আদতে যা ক্যানসার নয়। অনেক গুটি হরমোনের মাত্রার পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। আবার কখনো এসবের কোনো চিকিৎসারও প্রয়োজন হয় না। তবে চিকিৎসকের পরামর্শ গুরুত্বপূর্ণ।ভুল ধারণা ২: স্তন ক্যানসার মূলত বয়স্ক নারীদের হয়বয়স বাড়ার সঙ্গে স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ে—এটি সত্য।

৪০ বছরের বেশি বয়সী নারীদের মধ্যে স্তন ক্যানসার বেশি দেখা যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর