বাংলাদেশ-ভারত সীমান্ত
পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে নারীসহ সাতজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের বাধার মুখে তাঁরা ভারতে ফিরে গেছেন।গতকাল মঙ্গলবার রাতে উপজেলার মালকাডাঙ্গা সীমান্তের কাঁটাতারের বেড়াবিহীন এলাকা দিয়ে তাঁরা ভারতে ফিরে যান।
ঠেলে পাঠানো সাতজনের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী ছিলেন।জয়পুরহাটে বিএসএফের ঠেলে পাঠানো তিন যুবককে ফেরত পাঠাল বিজিবিআজ বুধবার সকালে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল সকালে মালকাডাঙ্গা সীমান্ত এলাকায় সাতজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করছিল বিএসএফ। এ সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা বাধা দেন।
এতে তাঁরা সীমান্তের কাছাকাছি অবস্থান নেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।