নায়ক মান্না
নায়ক মান্নাচলচ্চিত্রে অশ্লীলতার বিরুদ্ধে সরব ছিলেন চিত্রনায়ক মান্না। অথচ তাঁর অভিনীত ‘ফায়ার’ মুক্তির পর ছবিটিতে অশ্লীল দৃশ্য থাকার অভিযোগ ওঠে। এ নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনিও। ছবিটি মুক্তির ২৪ বছর পর সম্প্রতি সামনে আসা একটি ভিডিওতে পাওয়া গেল মান্নার বক্তব্য। সেখানে তিনি জানিয়েছেন, ছবিটির অর্ধেক কাজ করার পরই সরে দাঁড়িয়েছিলেন। ডাবিংও করেননি।
মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি সূত্রে পাওয়া ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘“ফায়ার” নামে যে ছবিটি আমি করেছিলাম, সেই ছবিতে অর্ধেক কাজ করার পরে আমি আর কাজ করিনি। এমনকি আমি সিনেমায় ভয়েসও দিই নাই। আমি ডাবিংয়েও যাই নাই।’ মান্নার স্ত্রী শেলী মান্না প্রথম আলোকে জানান, ২০০২ সালে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তবে মান্না নিজের কাজ শেষ করেননি। তাঁর দাবি, পরে মান্নার পরিবর্তে ডামি ব্যবহার করে কিছু দৃশ্যের শুটিং করা হয়।
ছবিটির মুক্তি ও এসব দৃশ্য নিয়ে বিরক্ত ছিলেন মান্না।‘ফায়ার’ সিনেমার পোস্টারশেলী মান্না বলেন, ‘এটা অনেক বছর আগের কথা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।