সদ্য বিদায়ী উপাচার্যকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে
সদ্য বিদায়ী উপাচার্যকে (ভিসি) পুনর্বহালের দাবিতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের কারণে ১৫ দিন ধরে অচলাবস্থা বিরাজ করছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিদ্যালয়ে (চুয়েট)। তাঁদের আন্দোলনের মুখে এখন পর্যন্ত ক্যাম্পাসে যেতে পারেননি নতুন উপাচার্য।
তবে ক্যাম্পাসে যেতে না পারলেও সংশ্লিষ্ট ব্যাংকে ই-মেইল করে চুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা আটকে দিয়েছেন তিনি।গত ২৯ সেপ্টেম্বর সোনালী ব্যাংকের চুয়েট শাখার ব্যবস্থাপক জয়ন্ত ভৌমিককে ই–মেইল করে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বেতন বন্ধ রাখার নির্দেশনা দেন নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। বেতন-ভাতা আটকে যাওয়ায় চুয়েটে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ভোগান্তিতে পড়েছেন।
বিশেষ করে সামনে শারদীয় দুর্গোৎসব থাকায় বিপাকে পড়েছেন হিন্দুধর্মাবলম্বী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।