প্রিজন ভ্যান থেকে বেরিয়ে সড়কে নামেন পিচ্চি রাজা (সামনে নীল রঙের মাস্ক পরা)। পেছনে হাঁটছিলেন প্রিজন ভ্যানের দায়িত্বে থাকা উপপরিদর্শক প্রবীর কুমার বিশ্বাস (লাল জামা পরা) ও আরেক আসামি খাইরুল বাশার
রাজধানীর তাঁতীবাজারের ব্যস্ত সড়কে হঠাৎ থেমে যায় নীল রঙের একটি প্রিজন ভ্যান। ঘড়ির কাঁটায় তখন বিকেল ৫টা ৫৮ মিনিট। একপর্যায়ে খুলে দেওয়া হয় প্রিজন ভ্যানটির পেছনের দরজা। এরপর ধীরে চলতে থাকা গাড়িটি থেকে মাস্ক পরা তিন ব্যক্তি একে একে সড়কে নামেন। তাঁদের দুজন আসামি, অন্যজন পুলিশ কর্মকর্তা।মোহাম্মদপুরের আলোচিত মাদক কারবারি রাজা ওরফে পিচ্চি রাজার পালিয়ে যাওয়ার এই দৃশ্য ধরা পড়েছে একাধিক সিসিটিভি ক্যামেরায়।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পাওয়া কয়েকটি ফুটেজে পুলিশের সহায়তায় তাঁর পালিয়ে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে।‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় করা মামলায় চার দিনের রিমান্ডে দুই পুলিশসহ তিনজন২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকার আদালত থেকে ৩০ জন আসামিকে নিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগারের উদ্দেশে রওনা হয়েছিল প্রিজন ভ্যানটি। তাঁতীবাজারের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে পৌঁছানোর পর গাড়িটির গতি কমে আসে।
পুলিশের তদন্তে বলা হচ্ছে, ওই সময় প্রিজন ভ্যানের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) প্রবীর কুমার বিশ্বাস যানজটের মধ্যে পেছনের দরজা খুলে দেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।