advertisement
advertisement

কলকাতার প্রতি কেজি এলপিজির দাম ৮৭ টাকা, বাংলাদেশে ১৫৩


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ণ
কলকাতার প্রতি কেজি এলপিজির দাম ৮৭ টাকা, বাংলাদেশে ১৫৩

advertisement

প্রতিবেশী দেশগুলোর চেয়ে রান্নায় ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নির্ধারিত দাম বাংলাদেশে বেশি। বাংলাদেশে প্রতি কেজি এলপিজির নির্ধারিত দাম ১৫৩ টাকা। ভারতের কলকাতায় তা ৮৭ টাকা। পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালেও এলপিজির নির্ধারিত দাম বাংলাদেশের চেয়ে কম।বাংলাদেশে দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অবশ্য সেই দাম কখনোই বাজারে কার্যকর হয় না।

যেমন এখন ১২ কেজির এক সিলিন্ডার গ্যাসের নির্ধারিত দাম ১ হাজার ৮৩৭ টাকা। কিন্তু ঢাকায় বিক্রি হচ্ছে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকায়।সব মিলিয়ে দেখা যাচ্ছে, বাংলাদেশের মানুষকে আশপাশের দেশের তুলনায় অত্যন্ত চড়া দামে রান্নার গ্যাস কিনতে হচ্ছে। সরকারের সংস্থা বিইআরসি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর (ডিএনসিআরপি) নির্ধারিত উচ্চ দরও কার্যকর করতে পারছে না।

সমস্যাটি নতুন নয়, অনেক বছরের।দেশে প্রায় এক কোটি গ্রাহক এলপিজি ব্যবহার করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর