advertisement
advertisement

মেসি নেই, এই শূন্যতা পূরণের নয়: কাঁদতে কাঁদতে স্কালোনি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ণ
মেসি নেই, এই শূন্যতা পূরণের নয়: কাঁদতে কাঁদতে স্কালোনি

মেসির বিদায়ে আবেগাপ্লুত আর্জেন্টিনার কোচ স্কালোনি

advertisement

লিওনেল মেসিকে হারানোর কষ্টটা ঠিক কতটা, তা হয়তো বোঝা যায় লিওনেল স্কালোনির চোখের জলেই। আর্জেন্টিনার কোচ হিসেবে মেসিকে নিয়ে কত ম্যাচ জিতেছেন, কত আনন্দে ভেসেছেন! সেই মেসিই আর থাকবেন না দলে। নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না তাঁর সেই জাদুকরি বাঁ পা, মুহূর্তে ম্যাচের চেহারা বদলে দেওয়ার ক্ষমতা।বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে তাই আবেগ ধরে রাখতে পারেননি স্কালোনি।

আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকার সঙ্গে তাঁর দীর্ঘ পথচলার শেষটাও যে হয়ে গেল! এক গোল, দুই অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসিস্কালোনির জন্য এই পথচলা ছিল স্বপ্নের মতো। মেসিকে সঙ্গে নিয়ে তিনি আর্জেন্টিনাকে চারটি বড় শিরোপা জিতিয়েছেন। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা এবং ২০২৪ কোপা আমেরিকা।

কোচ ও অধিনায়কের এই জুটি আর্জেন্টিনার ফুটবলের ইতিহাসেই আলাদা একটি অধ্যায় লিখে ফেলেছে।মেসি-স্কালোনির এই জুটি আর্জেন্টিনার ফুটবলের ইতিহাসেই আলাদা একটি অধ্যায় লিখে ফেলেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর