advertisement
advertisement

‘এই মঞ্চে আসার স্বপ্ন ছিল অনেক আগ থেকেই’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ৫:২১ অপরাহ্ণ
‘এই মঞ্চে আসার স্বপ্ন ছিল অনেক আগ থেকেই’

শিখো–প্রথম আলো জিপিএ–৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে সানজিদা সুলতানা জুঁই। জোহান ড্রিম ভ্যালি পার্ক, ঝিনাইদহ। ৮ অক্টোবর ২০২৬

advertisement

ঝিনাইদহ শহর থেকে সড়কপথে সানজিদা সুলতানা জুঁইদের শৈলকুপা উপজেলার সীমান্তবর্তী আবাইপুর গ্রামের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। প্রত্যন্ত এলাকা হওয়ায় তাদের বিদ্যালয়ে ভালো শিক্ষক পাওয়া যেত না। এরপরও দমে যায়নি সানজিদা। মুঠোফোনে যোগাযোগ করে নোট সংগ্রহ করে পড়াশোনা করেছে সে।

শেষ পর্যন্ত রামসুন্দর মাধ্যমিক বিদ্যালয় থেকে সানজিদা এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছে।শিখো–প্রথম আলো জিপিএ–৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনার জন্য নিবন্ধন করেছিল সানজিদা। আজ বৃহস্পতিবার ঝিনাইদহ শহরের জোহান ড্রিম ভ্যালি পার্কে সংবর্ধনা মঞ্চে ডাকতেই উচ্ছ্বাসের সঙ্গে দৌড়ে আসে সে। এরপর বলল, ‘এই মঞ্চে আসার স্বপ্ন ছিল অনেক আগ থেকেই। পত্রিকায় সংবর্ধনার অনুষ্ঠান দেখে মনে হতো আমি ওখানে যেতে পারব।

আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে।’সংবর্ধনায় শিক্ষার্থীদের উচ্ছ্বাসপ্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত হচ্ছে জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর