advertisement
advertisement

ফল ঘোষণার দিনের মতো সেই অনুভূতি হলো


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ
ফল ঘোষণার দিনের মতো সেই অনুভূতি হলো

শিখো–প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানের ফটো জোনে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। জেলা অডিটোরিয়াম, মাগুরা

advertisement

‘এসএসসি পরীক্ষার আগে হঠাৎ হতাশায় পড়ে যাই। ভয় হচ্ছিল, ১০ বছরের পরিশ্রমের ফল কী হবে। অবশেষে সব চাপ উপেক্ষা করে পরীক্ষাগুলো দিলাম। যেদিন রেজাল্ট দিল, দেখলাম জিপিএ–৫ পেয়েছি। তখন হাসব না কাঁদব, বুঝে পাচ্ছিলাম না। আজ এই অনুষ্ঠানে এসে সেদিনের মতো অনুভূতি পেলাম। অনেক বন্ধুর সঙ্গে দেখা হলো।’শিখো–প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার কথাগুলো বলে কৃতী শিক্ষার্থী মারিয়া মেহজাবিন।

মাগুরা সদর উপজেলার একটি মাদ্রাসা থেকে এবারের দাখিল পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছে সে।প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত হচ্ছে জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা।

‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে সারা দেশে ২০২৬ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ৬৪ জেলায় এ সংবর্ধনা দেওয়া হচ্ছে।সংবর্ধনায় নিজের অনুভূতি জানিয়ে বক্তব্য দেয় মারিয়া মেহজাবিনআয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, কনকা–গ্রী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, জিংক বি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।সংবর্ধনার মাগুরা পর্ব আয়োজন করা হয় শহরের নোমানী ময়দানে জেলা অডিটোরিয়ামে।...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর