advertisement
advertisement

চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক, লোকেশন ধরে পুলিশের অভিযান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ
চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক, লোকেশন ধরে পুলিশের অভিযান

চুরি যাওয়া ল্যাপটপ, ক্যামেরার খোঁজে রাজশাহীতে এসেছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী রেলওয়ে থানায়

advertisement

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি যাওয়া নিজের ম্যাকবুক ও ডিএসএলআর ক্যামেরার খোঁজে রাজশাহীতে এসেছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। চুরির মালামাল উদ্ধারে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটা পর্যন্ত চুরির মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ১১টার দিকে রাজশাহীতে আসেন ক্রিল ল্যান্ডার। রাতে রাজশাহী রেলস্টেশনের একটি হোটেলে তাঁর থাকা ও খাওয়ার ব্যবস্থা করে পুলিশ।

এরপর আজ সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত রাজশাহী রেলওয়ে থানায় ছিলেন জার্মান এই পর্যটক।ক্রিল ল্যান্ডার দুপুরে সাংবাদিকদের বলেন, নাটোর রেলস্টেশনে ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথে টাকা তুলতে যাচ্ছিলেন তিনি। তখন নিজের জিনিসপত্র একজনের কাছে রেখে যান। ওই ব্যক্তি নিজেকে ট্রেনের কর্মকর্তা পরিচয় দিয়েছিলেন। পরে জানতে পারেন, তিনি রেলওয়ের কেউ নন। টাকা তুলে ফিরে এসে দেখেন, ওই ব্যক্তি ও তাঁর ব্যাগ নেই।

ব্যাগে তাঁর ম্যাকবুক ও ক্যামেরা ছিল।এ ঘটনার পর নাটোর সদর থানায় গিয়ে বিষয়টি জানান এবং ল্যাপটপের অবস্থান শনাক্তের চেষ্টা করেন ক্রিল ল্যান্ডার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর