মার্কিন ডলার
বাংলাদেশ ব্যাংক বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার বিপরীতে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারগুলোর মাধ্যমে ডলার বিক্রির সীমা বাড়িয়েছে।আজ বৃহস্পতিবার জারি করা পরিপত্রে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারগুলো এখন একজন বিদেশগামী নাগরিককে একবারে সর্বোচ্চ তিন হাজার মার্কিন ডলার নোট ও মুদ্রা আকারে বিক্রি করতে পারবে।
এর আগে এ সীমা ছিল দুই হাজার মার্কিন ডলার।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রার প্রয়োজন মেটাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।একজন গ্রাহকের বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার যতটুকু অবশিষ্ট থাকবে, তা সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রার প্রাপ্যতা সাপেক্ষে বিক্রি করা যাবে। তবে একবারে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার পর্যন্ত নোট ও কয়েন নেওয়া যাবে।
কোটার অবশিষ্ট অর্থ অন্যান্য অবাধে বিনিময়যোগ্য ও ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রাতেও নেওয়া যাবে।নতুন ব্যবস্থায় বিদেশগামী নাগরিকদের মানি চেঞ্জারের মাধ্যমে নগদ বৈদেশিক মুদ্রা সংগ্রহ আরও সুবিধাজনক হবে।উল্লেখ্য, তিন হাজার ডলারের সীমাটি বার্ষিক ভ্রমণ কোটার সীমা নয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।