রেডিমেড বাড়ি বা ফ্ল্যাট কিনবেন, নাকি নিজের মতো করে বাড়ি তৈরি করবেন?—অনেকেই এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি হন
নিজের একটি বাড়ি—শুধু মাথা গোঁজার ঠাঁই নয়, বরং অনেকের কাছে জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ, পরিবারের নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাওয়ার মতো একটি সম্পদ। তবে সেই স্বপ্ন পূরণের পথে অনেকেই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি হন—রেডিমেড বাড়ি বা ফ্ল্যাট কিনবেন, নাকি নিজের মতো করে বাড়ি তৈরি করবেন? এই প্রশ্নের একক কোনো উত্তর নেই।
সিদ্ধান্তটি নির্ভর করে আপনার আর্থিক সক্ষমতা, জমির মালিকানা, জীবনযাত্রা, পরিবারের আকার, ভবিষ্যৎ পরিকল্পনা এবং অর্থায়নের ধরনের ওপর। যে সিদ্ধান্ত একজনের জন্য উপযুক্ত, অন্যজনের ক্ষেত্রে সেটি না–ও হতে পারে।বর্তমানে মানুষ কোনটি বেশি পছন্দ করছেন বাংলাদেশে গত কয়েক বছরে আবাসন খাতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।
বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য বড় শহরে কর্মব্যস্ত জীবন, জমির সংকট এবং নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে অনেকেই প্রস্তুত ফ্ল্যাট বা বাড়ি কেনার দিকে ঝুঁকছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।