advertisement
advertisement

আইনশৃঙ্খলা সভায় জামায়াত নেতাকে মারধর, অভিযোগ বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ৬:১১ অপরাহ্ণ
আইনশৃঙ্খলা সভায় জামায়াত নেতাকে মারধর, অভিযোগ বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে

মুন্সিগঞ্জের শ্রীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা সভায় জামায়াত নেতাকে মারধরের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকেলে

advertisement

মুন্সিগঞ্জের শ্রীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা সভায় উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির নুরুজ্জামান মীরকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আবদুল্লাহর উপস্থিতিতে এ ঘটনা ঘটে।

ঘটনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুর রহমান ও শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়াও সেখানে উপস্থিত ছিলেন। পরে পুলিশ নুরুজ্জামান মীরকে সভাকক্ষ থেকে সরিয়ে নেয়।উপজেলার ৮৫টি পূজামণ্ডপের সভাপতি–সাধারণ সম্পাদকসহ উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের নেতাদের উপস্থিতিতে বিকেল পাঁচটার দিকে সভা শুরু হয়।

একপর্যায়ে উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির নুরুজ্জামান মীরকে মারধর ও লাঞ্ছিত করা হয়।ওই ঘটনার একটি ভিডিও প্রথম আলোর হাতে এসেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর