advertisement
advertisement

হামের উপসর্গে ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২৮ জন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
হামের উপসর্গে ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২৮ জন

হামের প্রাদুর্ভাবে হাসপাতালে চিকিৎসাধীন রোগী

advertisement

সর্বশেষ ২৪ ঘণ্টায় অর্থাৎ গতকাল বুধবার সকাল থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত হামের উপসর্গে চারজন মারা গেছে। এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ১ হাজার ৪০ জন। আর নিশ্চিত হামে মৃত্যু ১০৪ জন।

সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৪৪।স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত এই পরিসংখ্যানে বয়সভিত্তিক তথ্য পাওয়া যায় না। রোগতত্ত্ববিদেরা বলছেন, হাম সব বয়সী মানুষের হতে পারে, তবে শিশুরাই বেশি আক্রান্ত হয়।

প্রাদুর্ভাবের সময় হামের উপসর্গ নিয়ে যত মৃত্যু হচ্ছে, তার সবই হামে মৃত্যু বলে বিবেচনা করা হয়।স্বাস্থ্য অধিদপ্তরের আজকের প্রতিবেদন বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ৩৩২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর