advertisement
advertisement

এত দিন যাত্রী আমাকে খুঁজত। এখন শুনছি সরকারও আমাকে খুঁজবে! —বাংলার টেসলা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ৩:৪৬ পূর্বাহ্ণ
এত দিন যাত্রী আমাকে খুঁজত। এখন শুনছি সরকারও আমাকে খুঁজবে!
—বাংলার টেসলা

advertisement

এত দিন ব্যাটারিচালিত রিকশার জীবন ছিল অনেকটা স্বাধীন শিল্পীর মতো—যেখানে ইচ্ছা, সেখানে যাত্রা। এখন তাদের জীবনেও আসছে নিয়মকানুন। অঞ্চলভেদে চলাচল, আলাদা রং, ফিটনেস, প্রশিক্ষণ—সব মিলিয়ে রিকশার জীবনেও শৃঙ্খলা আসার কথা। নতুন নীতিমালা হাতে নিয়ে তাই এক ব্যাটারিচালিত রিকশাকে ডেকে নেওয়া হলো চাকরির ইন্টারভিউতে।

ইন্টারভিউ বোর্ডে ছিলেন মাহমুদুল হাসান।আপনার নাম?ব্যাটারিচালিত রিকশা।অভিজ্ঞতা?ঢাকা শহরের অলিগলি থেকে প্রধান সড়ক—সব জায়গায় কাজ করেছি।আপনার কোনো নির্দিষ্ট কর্মক্ষেত্র ছিল?ছিল না। এটাই আমার সবচেয়ে বড় যোগ্যতা।কিন্তু নতুন নীতিমালায় নির্দিষ্ট এলাকায় চলতে হতে পারে।তাই নাকি! এত দিন পর বুঝলাম, আমারও অফিসের ঠিকানা হবে।ঢাকাকে কয়েকটি জোনে ভাগ করা হলে আপনার অসুবিধা হবে না?না।

শুধু একটা অনুরোধ—জোন যেন এত ছোট না হয় যে এক যাত্রী তুলেই জোন শেষ হয়ে যায়।আপনার গায়ে আলাদা রং করা হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর