advertisement
advertisement

‘বিবাহিত জীবনে হ্যাপি থাকার রেসিপি’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ণ
‘বিবাহিত জীবনে হ্যাপি থাকার রেসিপি’

সিনেমাটির প্রিমিয়ারে তারকা ও কলাকুশলীরা

advertisement

সিনেমাটির প্রিমিয়ারে তারকা ও কলাকুশলীরাগাড়ি থেকে নামতেই আরিফিন শুভকে ঘিরে ধরলেন সংবাদকর্মীরা। তাঁরা সবাই এই অভিনেতার হেঁটে আসার দৃশ্যটা ক্যামেরাবন্দী করছিলেন। সরাসরি হলরুমে চলে গেলেন শুভ। সেখানে মাঝামাঝি সারিতে সালাহউদ্দিন লাভলুসহ অনেকেই বসে ছিলেন। সেখানেই গিয়ে বসলেন শুভ। তার পরপরই এলেন নুসরাত ইমরোজ তিশা,শুভর সঙ্গে জমে ওঠে আড্ডা। তাঁদের ঘিরে তখন সংবাদকর্মীদের ক্যামেরা।

একপর্যায়ে মজা করে তিশা বলেন, ‘ভাইয়েরা, আমাদের বসে থাকার ভিডিও না করে চলুন, আমরা “হ্যাপিলি ম্যারিড” দেখি।’ কিছুক্ষণ পরই শুরু হলো ওয়েব সিনেমার প্রদর্শনী।প্রিমিয়ারের আগে আড্ডায় মেতে ওঠেন আরিফিন শুভ ও তিশাচরকি প্রযোজিত ও ছবিয়াল সহ–প্রযোজিত মিনিস্ট্রি অব লাভ প্রকল্পের ‘হ্যাপিলি ম্যারিড’ পরিচালনা করেছেন জাহিদ প্রীতম। ওয়েব ফিল্মটি আজ রাত ১২টায় চরকিতে মুক্তি পাচ্ছে।

মুক্তির আগে মুক্তিযুদ্ধ জাদুঘরের সিভিক সেন্টারে এটির প্রিমিয়ার হয় গত সোমবার।সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর