advertisement
advertisement

কয়লা যাঁদের জীবিকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
কয়লা যাঁদের জীবিকা

নৌকাভর্তি কয়লা নামানোর কাজে ব্যস্ত শ্রমিকেরা।

advertisement

সিলেটের বিভিন্ন বাণিজ্যিক কারখানা ও ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় কয়লা। এসব কয়লার বড় একটি অংশ আসে ভারত থেকে। নৌকা ও ট্রাকে করে আমদানি করা কয়লা পরে পৌঁছে দেওয়া হয় বিভিন্ন কারখানা ও ইটভাটায়; আর এই কয়লা এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানোর পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িয়ে আছে একদল শ্রমিকের কঠিন পরিশ্রম। বেলচা ও টুকরি হাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে তাঁদের কর্মব্যস্ততা।

এই কর্মচক্রের আড়ালে থাকা শ্রমিকদের জীবন ও পরিশ্রম নিয়ে ছবির গল্প—নৌকাভর্তি কয়লা নামানোর কাজে ব্যস্ত শ্রমিকেরা। বেলচা ও টুকরি হাতে কয়লা ওঠানো-নামানোর কাজে ব্যস্ত এক শ্রমিক। টুকরিতে কয়লা তুলছেন দুজন। মাথায় টুকরিতে করে কয়লা নিয়ে যাচ্ছেন একজন। কয়লা নামানোর কাজে ব্যস্ত শ্রমিক। নদীতে ভেসে গেছে শ্রমিকের টুকরি। মাথায় করে কয়লা নিয়ে নৌকা থেকে তীরে উঠছেন শ্রমিক। তদারকির কাজে রয়েছেন একজন।

টুকরি দিয়ে ট্রাকে কয়লা তুলে দিচ্ছেন শ্রমিক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর