মন ভালো করতে পোষা প্রাণীর সঙ্গে সময় কাটান
সাধারণত স্বাস্থ্য ও সম্পদ বিচার করে হিসাব করা হয় কোনো দেশের মানুষ কতটা সুখী বা অসুখী। তবে নতুন এক গবেষণায় বিজ্ঞানীরা একদম অন্য রকম একটি বিষয় ধরে এই হিসাব করেছেন। সেই বিষয়টি হলো পোষা বিড়াল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্লোস ওয়ান নামের বিজ্ঞান সাময়িকীতে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।বিড়াল বা কুকুরের মতো পোষা প্রাণী মানুষের মন ভালো রাখতে দারুণ কাজ করে। তবে বিড়ালের একটি খারাপ দিকও আছে।
এরা ‘টক্সোপ্লাজমা গণ্ডি’ নামের একধরনের অণুজীব বা পরজীবী বহন করে। সেটা মানুষের শরীরে ছড়িয়ে পড়তে পারে। এই পরজীবীর সংক্রমণে মানুষের হুটহাট মেজাজ খারাপ হওয়া, প্রচণ্ড রাগ বা বিষণ্নতার মতো মানসিক সমস্যা দেখা দিতে পারে।তাহলে মানুষের মনে বিড়ালের প্রভাব কি সত্যিই ভালো, নাকি তা ক্ষতিই বেশি করে?বিজ্ঞানীরা বিশ্বের ৯৩টি দেশের তথ্য গবেষণা করে দেখেছেন। বিজ্ঞানীরা দেখতে চেয়েছেন, বিড়াল পুষলে কি মানুষের মন ভালো থাকে?
বিজ্ঞানীরা বলছেন, বিড়ালের সঙ্গে মানুষের সুখের একটা সত্যি দারুণ সম্পর্ক আছে।ড্রোন দিয়ে হারিয়ে যাওয়া পোষা প্রাণী উদ্ধার করে দেন যিনিমেক্সিকোর গবেষক জাভিয়ের আই বোরাজ-লিওন বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মনের অবস্থা নিয়ে একটি বড় গবেষণা করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।