ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ
২০২৬ সাল বিশ্বের প্রযুক্তি খাতের ধনকুবেরদের জন্য বড় সাফল্যের বছর। পরিসংখ্যানও সে কথা বলছে। ইকোনমিক টাইমস ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্সের তথ্য বিশ্লেষণ করে দেখিয়েছে, চলতি বছর বিশ্বের ৫০০ শীর্ষ ধনীর মধ্যে প্রযুক্তি খাতের প্রায় ১০০ জনের সম্মিলিত সম্পদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৮৪৫ বিলিয়ন বা ৮৪ হাজার ৫০০ কোটি ডলার বেড়েছে। বছরের প্রথম ৯ মাসে প্রযুক্তি খাতের ধনকুবেরদের সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে এটা নতুন রেকর্ড।
প্রযুক্তি খাতের ধনীদের সম্পদ এতটা কেন বাড়ল, তা বুঝতে খুব কষ্ট হওয়ার কথা নয়। ঘুরেফিরে সেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের প্রসঙ্গই চলে আসে। এআই খাতের বাড়বাড়ন্ত ও বিশেষ করে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়ে যাওয়া—এটাই প্রযুক্তি খাতের ধনীদের এই বাড়বাড়ন্তের মূল কারণ।বর্তমানে প্রযুক্তি খাতের ধনকুবেরদের সম্মিলিত সম্পদের পরিমাণ ৪ দশমিক ৬ ট্রিলিয়ন বা ৪ লাখ ৬০ হাজার কোটি ডলার।
ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্সে যাঁরা স্থান পেয়েছেন, তাঁদের মধ্যে পাঁচ ভাগের এক ভাগ প্রযুক্তি খাতের হলেও সূচকভুক্ত মোট সম্পদের ৩৬ শতাংশই তাঁদের।তবে প্রযুক্তি খাতের ধনকুবেরদের সঙ্গে অন্যদের সম্পদ বৃদ্ধির ব্যবধান বেশ স্পষ্ট।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।