চিত্র: কোনিগসবার্গের সাত সেতু। মোট ৭টি।
চিত্র: কোনিগসবার্গের সাত সেতু। মোট ৭টি।আঠারো শতকের কথা। প্রুশিয়ার কোনিগসবার্গ শহরের মাঝ দিয়ে বয়ে গেছে প্রেগেল নামের একটা নদী। এই নদী শহরটিকে ভাগ করে দিয়েছে চারটা অংশে। নদীর দুই পাশে দুইটা বড় স্থলভাগ, মাঝখানে একটা দ্বীপ, আর নদীর দুই শাখার মধ্যে আটকে পড়া আরেকটা অংশ। এ চারটা অংশকে একে অপরের সঙ্গে জুড়ে দিয়েছে মোট সাতটি সেতু।কল্পনা করে নাও, চারটা জায়গাকে A, B, C, D নাম দিলাম।
A আর B হলো নদীর দুই পাড়, C হলো মাঝের দ্বীপ, আর D মাঝের সেই আটকে পড়া অংশ। এই চারটার মধ্যে সেতুগুলো এভাবে সাজানো ছিল: A থেকে C–তে দুটি সেতু, B থেকে C-তে দুটি সেতু, A থেকে D-তে একটি সেতু, B থেকে D-তে একটি সেতু, আর C থেকে D-তে একটি সেতু। মোট সাতটি।শহরের মানুষের মধ্যে তখন একটা মজার প্রশ্ন খুব জনপ্রিয় ছিল।
প্রশ্নটা হলো: শহরের যেকোনো একটি জায়গা থেকে হাঁটা শুরু করে প্রতিটি সেতু ঠিক একবার করেই পার হয়ে (কোনো সেতু বাদ না দিয়ে, আবার কোনোটা দুবার পার না হয়ে) আবার হাঁটতে হাঁটতে সেই একই জায়গায় ফিরে আসা যায় কি না।শোনা যায়, শহরবাসীরা হাঁটতে বেরিয়ে এই পথ খোঁজার চেষ্টা করতেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।