advertisement
advertisement

‘আমাকে মারতে এসেছেন, শান্ত হোন, ঠিকমতো নিশানা করুন’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ২:০০ অপরাহ্ণ
‘আমাকে মারতে এসেছেন, শান্ত হোন, ঠিকমতো নিশানা করুন’

চে গুয়েভারার ৫০তম মৃত্যুবার্ষিকীতে ‘লস আমিগোস’ পানশালার সম্মুখভাগ। এই গ্রামেই ১৯৬৭ সালে চেকে হত্যা করা হয়েছিল। লা হিগেরা, সান্তা ক্রুজ, বলিভিয়া, ৮ অক্টোবর ২০১৭

advertisement

১৯৬৭ সালের ৯ অক্টোবর। সকাল সাতটার কাছাকাছি। বলিভিয়ার ছোট গ্রাম লা হিগেরার স্কুলঘর। ছোট, অন্ধকার এক শ্রেণিকক্ষের কোণে মেঝেতে বসে আছেন আর্নেস্তো চে গুয়েভারা। দুই হাতে মুখ ঢাকা। কবজি আর পা বাঁধা। সামনে মেঝেতে পড়ে আছে দুই কিউবান গেরিলার মরদেহ। পায়ে গুলির ক্ষত, তাতে ব্যান্ডেজ।দৃশ্যটির বর্ণনা আছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর তৎকালীন পরিচালক রিচার্ড হেলমসের এক মেমোতে।

ঘটনাস্থলে থাকা এক ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্য তিনি ১৩ অক্টোবর মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠান। মেমোতে ওই ব্যক্তির নাম এখনো ঢেকে রাখা।মার্কিন সরকারের গোপন নথি অবমুক্ত ও প্রকাশ করা নিয়ে কাজ করেছে ওয়াশিংটনের বেসরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল সিকিউরিটি আর্কাইভ। তাদের বিশ্লেষণ বলছে, ওই ব্যক্তি সিআইএর কিউবান বংশোদ্ভূত কর্মী ফেলিক্স রদ্রিগেজ। আর্জেন্টিনায় জন্ম নেওয়া এই বিপ্লবীর বয়স তখন ৩৯ বছর।

কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে হত্যা করা হবে।চে কেন বলিভিয়ায়কিউবার বিপ্লবে চে ছিলেন ফিদেল কাস্ত্রোর ডান হাত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর