নৌযানডুবির শিকার নিউজিল্যান্ডের পরিবারটির সদস্যরা। এর মধ্যে দুর্ঘটনায় একজনের (বাঁয়ে) মৃত্যু হয়েছে
নিজেদের তৈরি কাঠের নৌযান ‘আইল্যান্ড গার্ল’ নিয়ে সমুদ্রপথে বিশ্বভ্রমণের স্বপ্ন ছিল নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড পুডনির। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কক্সবাজারে থেকে প্রায় আড়াই বছরের চেষ্টায় নৌযানটি তৈরি করেছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি। এক ছেলে হারিয়ে তিনি নিজ দেশে ফিরে যাচ্ছেন।নিজেদের তৈরি কাঠের নৌযান ‘আইল্যান্ড গার্ল’ নিয়ে সমুদ্রপথে বিশ্বভ্রমণের স্বপ্ন ছিল নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড পুডনির।
স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কক্সবাজারে থেকে প্রায় আড়াই বছরের চেষ্টায় নৌযানটি তৈরি করেছিলেন তিনি। পরিকল্পনা ছিল, এই নৌযানে করেই সমুদ্র পাড়ি দিয়ে নিজ দেশে ফিরবেন। কিন্তু তাঁর সেই যাত্রা আর হলো না। চলতি বছর ২৫ আগস্ট কক্সবাজারের মহেশখালী চ্যানেলের সোনাদিয়া মোহনায় বড় ঢেউ ও তীব্র স্রোতে ডুবে যায় ‘আইল্যান্ড গার্ল’। জন এডওয়ার্ড, তাঁর স্ত্রী বেলা ও ১৩ বছর বয়সী ছেলে রালফকে জীবিত উদ্ধার করা হয়।
নিখোঁজ ছিল তাঁদের ১৬ বছর বয়সী ছেলে আলবার্ট।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।