advertisement
advertisement

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ভবন সংস্কার শেষ, দরকার আসবাব ও চিকিৎসার সরঞ্জাম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ৪:১৬ অপরাহ্ণ
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ভবন সংস্কার শেষ, দরকার আসবাব ও চিকিৎসার সরঞ্জাম

আকাশি নীল ও সাদা রঙে নতুন করে সাজানো হয়েছে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ভবন। আজ শুক্রবার দুপুরে

advertisement

আকাশি নীল ও সাদা রঙে নতুন করে সাজানো হয়েছে ভবন এবং লাগানো হয়েছে নতুন দরজা–জানালা। জানালায় স্বচ্ছ কাচ, কক্ষে কক্ষে বৈদ্যুতিক পাখা। বাইরে নতুন সাইনবোর্ড। ভাঙা দেয়াল মেরামত করে তৈরি করা হয়েছে সীমানাপ্রাচীর।হামলা ও ভাঙচুরের ঘটনার পর এভাবেই সংস্কার করে মিরপুর–১–এর রাড্ডা এমসিএইচ–এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্রটি ব্যবহার উপযোগী করা হয়েছে।

এখন প্রয়োজনীয় আসবাব ও চিকিৎসার সরঞ্জাম জোগাড় করতে পারলেই পুরোদমে সেবা কার্যক্রম চালু করা সম্ভব হবে।আজ শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্যসেবা কেন্দ্রটির মূল ভবনের সংস্কারকাজ শেষ হয়েছে। প্রধান ফটক পেরিয়ে ভেতরে প্রবেশের পর নতুন করে তৈরি করা হয়েছে টিনের ছাউনি। সংস্কার করা হয়েছে কর্মীদের খাবার ঘর। ভবনের সামনের ও পেছনের ভাঙা দেয়াল নতুনভাবে ইটের গাঁথুনি দিয়ে নির্মাণ করে প্লাস্টার করা হয়েছে।

পেছনের সীমানাপ্রাচীরেও অর্ধেক দেয়াল তুলে সাদা রং করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর