advertisement
advertisement

পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছিল পিস্তল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ৪:০২ অপরাহ্ণ
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছিল পিস্তল

আটক পিকআপ চালক মো. জাকারিয়া ইদ্রিস। আজ শুক্রবার সকালে কুমিল্লার দাউদকান্দি মডেল থানায়

advertisement

কুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজিন ও ৩৬ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপের চালককে আটক করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে দাউদকান্দি মডেল থানার মেঘনা-গোমতী টোল প্লাজার কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে পুলিশের তল্লাশিচৌকিতে এ ঘটনা ঘটে।আটক পিকআপ চালক জাকারিয়া ইদ্রিস (৪৫) কক্সবাজারের টেকনাফ উপজেলার রাঙ্গাখালী এলাকার বাসিন্দা।

জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান আজ শুক্রবার দুপুর ১২টার দিকে প্রথম আলোকে এ তথ্য জানান।পুলিশের ভাষ্য অনুযায়ী, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে একটি দল ওই তল্লাশিচৌকিতে দায়িত্ব পালন করছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর