advertisement
advertisement

এবার পূজায় মেয়েশিশুদের যেমন পোশাক চলছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ৪:০০ অপরাহ্ণ
এবার পূজায় মেয়েশিশুদের যেমন পোশাক চলছে

নতুন পোশাকে শিশুরা মেতেছে আনন্দে। মডেল: নোরা ও নেফ্রা, পোশাক: রঙ বাংলাদেশ

advertisement

অঞ্জলি দেওয়া, পরিবারের সঙ্গে প্রতিমা দর্শন—সব মিলিয়ে উৎসবের পাঁচ দিনই ছোট্ট সোনামণির সাজপোশাকে চাই পূর্ণতা। চলুন দোকান ঘুরে দেখে আসা যাক এই পূজায় মেয়েশিশুদের পোশাকের চলতি ধারা।নতুন পোশাকে শিশুরা মেতেছে আনন্দে। মডেল: নোরা ও নেফ্রা, পোশাক: রঙ বাংলাদেশশিশুদের পোশাকে এখন চেনা ধারার বাইরে গিয়ে আধুনিক কাটছাঁটের নানা পরীক্ষা-নিরীক্ষা চলছে।

রঙ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৌমিক দাস জানান, শিশুদের পোশাককে উৎসবমুখর করতে নেপালি উড কার্ভিং ও দুর্গার প্রতীকী অবয়ব এবারের একটি থিম। সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটাতে ফোলানো হাতার ফ্রক, আঙরাখা কাটের কামিজ কিংবা পেপলাম কামিজের সঙ্গে ঢোলা সালোয়ার চলছে বেশ।শিশু পরিবহনের সহপ্রতিষ্ঠাতা ডিজাইনার ফায়েকা জাবীন সিদ্দিকা বলেন, নবজাতক থেকে শুরু করে দুই বছর বয়সী শিশুদের জন্য সামনে খোলা ফ্রক সবচেয়ে উপযোগী।

এটি পরাতে ও খুলতে বাড়তি ঝামেলা পোহাতে হয় না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর