দুর্ঘটনায় মেয়ের মৃত্যুর খবর পেয়ে বিলাপ করছেন মা। আজ বেলা ১১টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
চট্টগ্রামের পটিয়ায় লেগুনার চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নাখাইন গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশুর নাম তাসফিয়া সুলতানা (৭)। সে সাতকানিয়া উপজেলার আবু হানিফের মেয়ে। তার বাবা ওই এলাকার একটি মুদিদোকানের কর্মচারী। সেই সূত্রে পটিয়ায় একটি ভাড়া বাসায় শিশুটির পরিবার বসবাস করে আসছে।
দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২০০ মিটার দূরে তাদের বাসা।পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, তাসফিয়া বাদাম কেনার জন্য সড়ক পার হচ্ছিল। এ সময় একটি লেগুনার নিচে চাপা পড়ে সে। এরপর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাসফিয়াকে মৃত ঘোষণা করেন।আজ সকাল সাড়ে ১০টার দিকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, তাসফিয়ার মা রুজি আকতার মেয়ের জন্য বিলাপ করছেন।
জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, সকালে তাসফিয়া বাদাম কেনার জন্য ঘর থেকে একা বের হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।