advertisement
advertisement

বিজেপির প্রথম পাঁচ মাসে পশ্চিমবঙ্গে ২৫০০ ধর্ষণ, ৬০০ খুন: দাবি তৃণমূল নেতার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ৩:৫৭ অপরাহ্ণ
বিজেপির প্রথম পাঁচ মাসে পশ্চিমবঙ্গে ২৫০০ ধর্ষণ, ৬০০ খুন: দাবি তৃণমূল নেতার

বিজেপির লোগো

advertisement

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম পাঁচ মাসে রাজ্যে দুই হাজার ৪৫৬টি ধর্ষণ এবং ৬০০টি খুনের ঘটনা ঘটেছে। রাজ্য অপরাধ রেকর্ড ব্যুরোর (এসসিআরবি) তথ্যের বরাত দিয়ে গত ৭ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ পরিসংখ্যান প্রকাশ করেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাবেক সদস্য সাকেত গোখলে। তবে তৃণমূলের এই দাবি নাকচ করেছে বিজেপি। দলটির দাবি, এ তথ্য পুরোনো।

আগের অপরাধের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি হয়েছে। সাকেত গোখলে দাবি করেন, তথ্য অধিকার আইনে (আরটিআই) আবেদন করে তিনি এসব তথ্য সংগ্রহ করেছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গত মে মাস থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে ১৩ হাজার ১১৪টি হত্যাচেষ্টা ও ৩২ হাজার ৩৪১টি গুরুতর আঘাতের ঘটনা নথিভুক্ত হয়েছে।সাকেত গোখলের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত মে মাসে রাজ্যে ধর্ষণের ঘটনা ছিল ৩৪৯টি।

জুনে তা বেড়ে হয় ৩৮৯টি, জুলাইয়ে ৭৮৮টি, আগস্টে ৪৫৯টি এবং সেপ্টেম্বরে ৪৭১টি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর