advertisement
advertisement

কেমন ছিল ‘ডিজাইন ইন বাংলাদেশ সপ্তাহ’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ৫:১০ অপরাহ্ণ
কেমন ছিল ‘ডিজাইন ইন বাংলাদেশ সপ্তাহ’

advertisement

রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ৬ ও ৭ অক্টোবর অনুষ্ঠিত হলো ‘ডিজাইন ইন বাংলাদেশ সপ্তাহ ২০২৬’। এ আয়োজনের উল্লেখযোগ্য দিক নিয়ে রইল বিস্তারিত...১০০ ডিজাইনারের কাজ, একাধিক ফ্যাশন শো, ঐতিহ্যনির্ভর সংগ্রহ আর টেকসই ফ্যাশন নিয়ে আলোচনা—সব মিলিয়ে দুই দিনের আয়োজন ‘ডিজাইন ইন বাংলাদেশ সপ্তাহ ২০২৬’ ছিল দেশের নকশা ও সৃজনশীলতাকে নতুন করে দেখার একটি উপলক্ষ।

৬ ও ৭ অক্টোবর রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই আয়োজনে র‍্যাম্পের পোশাক উপস্থাপনা যেমন নজর কেড়েছে, তেমনি আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের ঐতিহ্য, কারুশিল্প ও ডিজাইনের ভবিষ্যৎ।‘ডিসকভারড, ডিজাইনড অ্যান্ড ডেভেলপড ইন বাংলাদেশ’—অর্থাৎ বাংলাদেশেই আবিষ্কার, নকশা ও উন্নয়ন—প্রতিপাদ্যে আয়োজিত এই সপ্তাহের মূল ভাবনা ছিল দেশের নিজস্ব সৃজনশীলতাকে সামনে আনা।

প্রদর্শনী, ফ্যাশন শো ও প্যানেল আলোচনা—সব মিলিয়ে আয়োজনটি শুধু পোশাক প্রদর্শনের মঞ্চ ছিল না; বরং দেশীয় নকশার পরিচয়, ঐতিহ্যের ব্যবহার এবং সৃজনশীল শিল্পের সম্ভাবনা নিয়ে ভাবনারও জায়গা তৈরি করেছে।র‍্যাম্পে ঐতিহ্যের নতুন পাঠদুই দিনের আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ফ্যাশন শোগুলো।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর