advertisement
advertisement

ইউরোপের ছয় দেশে ঘুরে বাড়িতে ফিরতেই মৃত্যু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
ইউরোপের ছয় দেশে ঘুরে বাড়িতে ফিরতেই মৃত্যু

ফ্রান্সের প্যারিস শহরে মেট্রোরেলে দুই সহকর্মীর সঙ্গে ঠিকাদার আবদুল হাছিব

advertisement

ঠিকাদার আবদুল হাছিব (৫২) দুজন সহকর্মীর সঙ্গে ইউরোপের ছয়টি দেশ ভ্রমণ করে আজ শনিবার সকালে বাসায় ফেরেন। বিশ্রাম নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তাঁর এমন মৃত্যুতে পরিবারে শোক নেমে এসেছে।আবদুল হাছিব মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের বাসিন্দা মৃত আকুল মিয়ার জ্যেষ্ঠ ছেলে। তিনি পেশায় ঠিকাদার ছিলেন।

পার্শ্ববর্তী কুলাউড়া পৌর শহরের উছলাপাড়া এলাকায় একটি বাসায় তিনি স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন। বিয়ের চার বছর অতিবাহিত হলেও তাঁদের কোনো সন্তান নেই।আবদুল হাছিবহাছিবের সহকর্মী কুলাউড়ার বাসিন্দা সোহেল আহমেদ বলেন, তাঁরা দুজনসহ কুলাউড়ার প্রথম শ্রেণির ঠিকাদার মুহিবুর রহমান ভিসা নিয়ে ইউরোপ ভ্রমণে যান। ২৩ সেপ্টেম্বর একসঙ্গে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁরা ইউরোপে যাত্রা শুরু করেন।

এ সময় তাঁরা নেদারল্যান্ডস, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন ও সুইজারল্যান্ডের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর