advertisement
advertisement

পিছিয়ে পড়া আর্সেনালকে পথ দেখালেন গিমারাইস


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ
পিছিয়ে পড়া আর্সেনালকে পথ দেখালেন গিমারাইস

ব্রুনো গিমারাইসের গোলে জিতেছে আর্সেনাল।

advertisement

৫৫ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল আর্সেনাল। মনে হচ্ছিল তিন সপ্তাহের দীর্ঘ আন্তর্জাতিক বিরতি শুরুর আগের সেই বিশ্রী স্মৃতিটা বুঝি শেষ পর্যন্ত পিছু ছাড়ল না। ব্রাইটনের মাঠে ৩-০ গোলের তেতো হারের স্বাদ ভোলার আগেই লিডস ইউনাইটেডের কাছে গোল খাওয়া—শিরোপা ধরে রাখার অভিযানে কি তবে বড়সড় ধাক্কা খেতে যাচ্ছে আর্সেনাল? উত্তরটা এল ৬২ থেকে ৭০; মাত্র আট মিনিটের ঝড়ে।

ঘরের মাঠ এমিরেটসে পরপর দুই গোল করে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নিল আর্সেনাল।সিটির প্রতি অবিচল আস্থা মারেসকার, আপিলে জয় নিয়েও তিনি নিশ্চিতপ্রথমার্ধে আর্সেনালকে অচেনা লেগেছে। যেন ছন্দহীন, গুটিয়ে থাকা একটা দল। বিপরীতে চমৎকার রক্ষণ আর সাহসী আক্রমণের মিশেলে শুরু থেকেই ম্যাচ নিয়ন্ত্রণে রেখেছিল লিডস। ফলও মিলেছিল হাতেনাতে।

বিরতির দশ মিনিট পর গ্যাব্রিয়েল গুডমুন্ডসনের ব্যাক-পাস থেকে বল পেয়ে আড়াআড়ি এক শটে গানারদের জালে তা জড়িয়ে দেন জেমস জাস্টিন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর