advertisement
advertisement

চট্টগ্রামের মেজবানি স্বাদ এবার ঢাকায়, রেনেসন্সের বাহারে ‘মেজ্জানত আইয়ুন’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ৯:০০ অপরাহ্ণ
চট্টগ্রামের মেজবানি স্বাদ এবার ঢাকায়, রেনেসন্সের বাহারে ‘মেজ্জানত আইয়ুন’

advertisement

চট্টগ্রামের মেজবান মানেই জমজমাট আয়োজন, মসলার ঘ্রাণ আর অতিথি আপ্যায়নের আন্তরিকতা। এই ঐতিহ্যবাহী স্বাদ ও আতিথেয়তার অভিজ্ঞতা এবার ঢাকায় নিয়ে আসছে রেনেসন্স ঢাকা গুলশান হোটেল। হোটেলটির বাহার মাল্টি-কুইজিন রেস্টুরেন্টে ১১ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত চলবে বিশেষ বুফে ডিনার ‘মেজ্জানত আইয়ুন’। চট্টগ্রামের জনপ্রিয় সব খাবার আর আঞ্চলিক স্বাদের নানা পদ নিয়ে সাজানো হয়েছে এই আয়োজন।

চাটগাঁইয়া খাবারের স্বতন্ত্র স্বাদে যারা মুগ্ধ, তাঁদের জন্য এই বুফেতে থাকছে বেশ কিছু পরিচিত পদ। মেজবান গোশত, চাটগাঁইয়া আখনি বিরিয়ানি, লইট্টা শুঁটকি ভুনা, ছুরি শুঁটকি দোপিয়াজা, ভেটকি পাতুরি, ছোলার ডাল ও ভুনা খিচুড়ি দিয়ে সাজানো হবে খাবারের মূল আয়োজন। পাশাপাশি থাকছে চাটগাঁইয়া পায়া নল্লি, মুরগির নারিকেল কোরমা, সরিষা কচুর লতি ও আতপ ভাতসহ আরও নানা পদ।শুরুতেই সালাদ, কোল্ড ক্যানাপে, দেশি ভর্তা ও আচারের আয়োজন।

লইট্টা শুঁটকি, জলপাই, আমলকী ও আমের আচার খাবারের স্বাদে যোগ করবে ভিন্ন মাত্রা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর