অনার আলফা স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা
চীন ও সিঙ্গাপুরের পর বাংলাদেশে নিজেদের ‘অনার আলফা স্টোর’ চালু করেছে স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড অনার। রাজধানীর যমুনা ফিউচার পার্কের চতুর্থ তলায় ‘এআই স্মার্ট লিভিং ইনোভেশন হাব’ হিসেবে শুক্রবার রাতে এই স্টোরটি উদ্বোধন করা হয়। নতুন এই আউটলেটে অনারের হালনাগাদ স্মার্টফোনের পাশাপাশি সাউন্ড বক্স, হেডফোন, এয়ার ফ্রাইয়ার, ট্যাবলেট ও স্মার্ট ওয়াচসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য কেনা যাবে।
স্টোরটিতে দর্শনার্থীরা ভবিষ্যতে বাজারে আসতে যাওয়া রোবট ফোন, ম্যাজিক ভি৬ ফোল্ডেবল ফোন, স্মার্ট অডিও সানগ্লাস, টেলিভিশন, ল্যাপটপ ও স্মার্ট গিটারের মতো উদ্ভাবনী ডিভাইসগুলো সরাসরি পরখ করার সুযোগ পাবেন। অনারের তথ্য অনুযায়ী, অনার কানেক্ট অনুষ্ঠানে ঘোষিত বিভিন্ন পণ্যের ইকোসিস্টেমের অভিজ্ঞতা এখান থেকে পাওয়া যাবে এবং এসব প্রযুক্তি পর্যায়ক্রমে বাংলাদেশের বাজারে ছাড়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর লাং গুও বলেন, ‘বাংলাদেশে নতুন এ রিটেইল অভিজ্ঞতা নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। ব্র্যান্ড হিসেবে অনার কত দূর এগিয়েছে, আলফা স্টোর তারই প্রতিফলন। এখানে অনারের সর্বাধুনিক উদ্ভাবনগুলো একসঙ্গে পাওয়া যাবে।’ এছাড়া অনার বাংলাদেশের পরিচালক এবং পণ্য ও বিপণনপ্রধান সৈয়দ মোহাম্মদ বদরুল আরেফিন জানান, রোবট ফোন শুধু চীনে পাওয়া গেলেও এই স্টোরের মাধ্যমে দেশের দর্শনার্থীরা তা ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা নিতে পারবেন। অনুষ্ঠানে অনারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিকেটার সাইফ হাসানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।