advertisement
advertisement

সাজেকের সড়ক অবরোধ কর্মসূচিতে পরিবর্তন, শুরু হবে কাল সকাল থেকে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ২:১৪ অপরাহ্ণ
সাজেকের সড়ক অবরোধ কর্মসূচিতে পরিবর্তন, শুরু হবে কাল সকাল থেকে

সাজেক

advertisement

রাঙামাটির সাজেকে দুই সংগঠনের ডাকা ৪৮ ঘণ্টার সড়ক অবরোধ কর্মসূচি আজ শনিবার দুপুরের পরিবর্তে আগামীকাল রোববার সকাল ছয়টা থেকে শুরু হবে। ৪৮ ঘণ্টার পরিবর্তে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে সংগঠন দুটি।আজ দুপুরে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এসব সিদ্ধান্ত জানানো হয়। সংগঠন দুটি হলো সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন এবং সাজেক গণ অধিকার রক্ষা কমিটি।

এর আগে আজ দুপুর ১২টা থেকে ৪৮ ঘণ্টার সড়ক অবরোধের ডাক দিয়েছিল এই দুটি সংগঠন।সাজেকে দুপুর থেকে শুরু হচ্ছে ৪৮ ঘণ্টার সড়ক অবরোধসাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্য বিজয় কুমার চাকমার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যটকদের ভোগান্তির কথা চিন্তা করে শনিবারের পরিবর্তে রোববার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি শুরু হবে।সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এক বিবৃতিতে সড়ক অবরোধ কর্মসূচি পালনের জন্য স্থানীয় জনসাধারণ ও পর্যটকদের সহযোগিতা কামনা করেছেন।

বিবৃতিতে বলা হয়, সাজেকে সশস্ত্র তৎপরতা শুরু করেছে জেএসএস।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর