সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে পরীক্ষা বাতিল হওয়ার ঘটনায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে পরীক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টায়
একটি সরকারি চাকরির জন্য কতটা পরিশ্রম করতে হয়, কতটা অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হয়, তা যাঁরা পরীক্ষা দেন তাঁরাই ভালো জানেন। অনেকের জন্য পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি থাকে দূরের জেলা থেকে ঢাকায় আসার খরচ, আবাসনের ব্যবস্থা এবং সেই সঙ্গে যুক্ত হয় পরিবারের প্রত্যাশা পূরণের চাপ।যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে যাওয়া প্রার্থীদেরও এমন প্রস্তুতি ছিল।
১১তম গ্রেডের এই পদে প্রতিটি শূন্য পদের বিপরীতে আবেদন করেছিলেন ১ হাজার ২৬২ জন। মোট শূন্য পদ ২৪২টি। রাজধানী ঢাকার ৯৫টি কেন্দ্রে ৩ লাখ ১৯ হাজার প্রার্থীর এই পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষার দিন কেন্দ্রে পৌঁছে তাঁরা জানতে পারলেন, পরীক্ষা স্থগিত করা হয়েছে।কারণ, পরীক্ষার আগের রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র।
ছড়িয়ে পড়া প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের মিল পাওয়ার পর পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ।এখানে প্রশ্ন শুধু প্রশ্নপত্র ফাঁসের নয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।