‘আইডিয়া ফেস্ট ২০২৫’-এর ফাইনাল পর্বে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের মুজাফ্ফর আহমদ চৌধুরী মিলনায়তনে, ১০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার আমলে গণতান্ত্রিক পরিসর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল।
ওই সময়ে কথা বলা, স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা ও বিশ্ববিদ্যালয়ে স্বাধীনভাবে মত প্রকাশ করাও কঠিন ছিল।আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের মুজাফ্ফর আহমদ চৌধুরী মিলনায়তনে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ‘আইডিয়া ফেস্ট ২০২৫’–এর ফাইনাল পর্বে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এ কথা বলেন।রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার আমলের ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয়গুলোয় গণতান্ত্রিক পরিসর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল।
গণতান্ত্রিক সুযোগ কোথাও অবশিষ্ট রাখা হয়নি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।