advertisement
advertisement

একটি সম্পর্কের গল্প, যার ভেতরে লুকিয়ে আছে অনেক প্রশ্ন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ৪:১০ অপরাহ্ণ
একটি সম্পর্কের গল্প, যার ভেতরে লুকিয়ে আছে অনেক প্রশ্ন

advertisement

আমার কাছে আসা একজন ক্লায়েন্টের অভিজ্ঞতা দিয়ে শুরু করি। পরিচয় গোপন রাখার স্বার্থে তাঁর নাম-পরিচয় উল্লেখ করছি না।পাঁচ বছরের প্রেমের সম্পর্ক। এই দীর্ঘ সময়ে দুজনের মধ্যে ছিল আবেগ, ভালোবাসার প্রত্যাশা, শারীরিক ঘনিষ্ঠতা এবং ভবিষ্যৎ নিয়ে নানা স্বপ্ন। ছেলেটি তাঁর সঙ্গিনীর দৈনন্দিন খরচ, পোশাক, খাওয়াদাওয়া, ঘোরাঘুরি থেকে শুরু করে বিভিন্ন আর্থিক চাহিদা পূরণ করতেন।

নিজের সামর্থ্য অনুযায়ী তিনি সম্পর্কটিকে আগলে রাখার চেষ্টা করেছিলেন। তাঁর বিশ্বাস ছিল, এই সম্পর্কের মধ্যে দুজনের গভীর আবেগের বন্ধন রয়েছে।কিন্তু একসময় ছেলেটি জানতে পারেন, তাঁর সঙ্গিনী আড়ালে আরও দুই-তিনজনের সঙ্গে যৌন ইঙ্গিতপূর্ণ কথোপকথন ও অনলাইন যৌন ঘনিষ্ঠতায় যুক্ত ছিলেন। এসবের মধ্যেও সঙ্গিনী তাঁকে ভালোবাসার কথা বলতেন। ছেলেটি বিষয়গুলো জানার পরও সম্পর্কটি ধরে রাখার চেষ্টা করেছেন।

হয়তো সম্পর্ক হারানোর ভয়, হয়তো একদিন সবকিছু ঠিক হয়ে যাওয়ার প্রত্যাশা, কিংবা হয়তো এই সম্পর্কের সঙ্গে জড়িয়ে থাকা আবেগ তাঁকে বারবার ফিরে যেতে বাধ্য করেছে।ঘটনার সবচেয়ে জটিল দিকটি সামনে আসে সঙ্গিনীর বিয়ের দিন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর