advertisement
advertisement

সিজেপির নেতা–কর্মীদের মোদি সরকারের এমন ধরপাকড়ের পেছনের কারণ কী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ৪:১০ অপরাহ্ণ
সিজেপির নেতা–কর্মীদের মোদি সরকারের এমন ধরপাকড়ের পেছনের কারণ কী

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) কর্মসূচি ঘিরে ব্যারিকেডের পাশে দাঁড়িয়ে আছেন নিরাপত্তাকর্মীরা। যন্তর মন্তর, নয়াদিল্লি, ৯ অক্টোবর

advertisement

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের ছয় দিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব একাধিক রাজ্যের পুলিশপ্রধান বা ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) এবং কয়েকজন বাছাই করা পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেন।সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব নির্দেশ দেন, অতীতে এ ধরনের প্রতিবাদে অংশ নেওয়া ব্যক্তিরা যেন তাঁদের নিজ নিজ শহর ছেড়ে দিল্লির উদ্দেশে রওনা হতে না পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

কেন্দ্রীয় সরকার ও পুলিশের বিভিন্ন সূত্র থেকে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এমন তথ্য জানতে পেরেছে।এ ক্ষেত্রে মহারাষ্ট্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ধারণা করা হয়েছিল, অভিজিৎ দিপকে মহারাষ্ট্রের বাসিন্দা হওয়ায় ওই রাজ্য থেকে অনেক মানুষ বিক্ষোভে যোগ দেবেন।

একটি সূত্র জানায়, মহারাষ্ট্রে অনেক সক্রিয় বামপন্থী সংগঠন রয়েছে, যারা বিক্ষোভে জোরালো সমর্থন দেবে বলেও ধারণা করা হয়েছে।সূত্র জানিয়েছে, ৪ অক্টোবর ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর