নেত্রকোনা শহর বাইপাস সড়কের কাজ সাত বছরেও শেষ হয়নি। ছবিটি বুধবার দুপুরে সড়কের মেদনী এলাকা থেকে তোলা
১৩ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্যের বাইপাস সড়কের নির্মাণ ব্যয় ধরা হয় ২৯৪ কোটি টাকা।নেত্রকোনা শহরের যানজট কমাতে সাত বছর আগে ১৩ দশমিক ২ কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছিল সরকার। ব্যয় ধরা হয়েছিল ২৯৪ কোটি টাকা। কথা ছিল, কাজটি দেড় বছরের মধ্যে শেষ হবে। কিন্তু সাত বছর পরও কাজটি শেষ হয়নি।এর মধ্যে সড়ক নির্মাণ প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে তিন দফা। প্রকল্পের কাজ চারটি প্যাকেজে (ভাগে) হচ্ছে।
এর মধ্যে দুটির কাজ প্রায় শেষ হলেও অন্য দুটির অগ্রগতি সামান্য।মো. ইলিয়াস হোসেন, নির্বাহী প্রকৌশলী, সওজ, নেত্রকোনাঠিকাদারদের নিয়মিত বিল দেওয়া হচ্ছে। কাজের গতি বাড়াতে তাঁদের অন্তত ১২ বার চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে। তৃতীয় প্যাকেজের কাজ নিয়ে ঠিকাদার সবচেয়ে বেশি ভোগাচ্ছেন।
বাইপাস সড়কটি চালু হলে নেত্রকোনার মোহনগঞ্জ, খালিয়াজুরি, বারহাট্টা, সদর ও কলমাকান্দার পাশাপাশি সুনামগঞ্জের তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপাশার যানবাহন নেত্রকোনা শহরের ভেতর দিয়ে না গিয়ে বিকল্প পথে চলাচল করতে পারবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।