advertisement
advertisement

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের ডে-অফ প্রত্যাহার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের ডে-অফ প্রত্যাহার

প্রস্তুতিমূলক সভায় মন্ত্রী শেখ রবিউল আলম। আজ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে

advertisement

আসন্ন শারদীয় দুর্গাপূজায় ঘরমুখী যাত্রীদের সুবিধাজনক ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে তিন জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পাশাপাশি যাত্রীর চাপ সামলাতে পাঁচটি ট্রেনের ডে–অফও (বন্ধের দিন) প্রত্যাহার করা হয়েছে।

তিন জোড়া ট্রেনের মধ্যে চট্টগ্রাম-ঢাকা রুটে ২০ অক্টোবর চলাচল করবে ঢাকা স্পেশাল-৩, ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ২০, ২৩ ও ২৪ অক্টোবর চলবে টুরিস্ট স্পেশাল-১ ও ২ এবং ২৪ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে চট্টগ্রাম স্পেশাল-৪। আজ রোববার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত হয়।প্রস্তুতিমূলক সভায় মন্ত্রী শেখ রবিউল আলম।

আজ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পূর্বাঞ্চলের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ১৯ ও ২০ অক্টোবরের ডে–অফ, পশ্চিমাঞ্চলের জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের ১৯ অক্টোবরের, পদ্মা এক্সপ্রেসের ২০ অক্টোবরের এবং মধুমতি এক্সপ্রেসের ২৪ অক্টোবরের ডে–অফ প্রত্যাহার করা হয়েছে।রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূজা উপলক্ষে অতিরিক্ত যাত্রী চাহিদা পূরণের জন্য পূর্বাঞ্চলে ২৩টি মিটারগেজ কোচ এবং পশ্চিমাঞ্চলে ছয়টি ব্রডগেজ কোচ যাত্রীবাহী সার্ভিসে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর