গাইবান্ধার পলাশবাড়ীতে গত শুক্রবার গ্রাম্য সালিসে এক তরুণীকে প্রকাশ্যে বেত্রাঘাত করার ঘটনা ঘটেছে
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ছেলে সেজে বিয়ে করার অভিযোগে এক তরুণীকে (২৩) সালিসে বেত্রাঘাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সালিসে তরুণীকে কান ধরে ওঠবস করানো হয়। গত শুক্রবার দুপুরে নামাজের পর উপজেলার একটি গ্রামে এই সালিস বসানো হয়।ছড়িয়ে পড়া ২ মিনিট ৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, সালিসের মাঝখানে শার্ট ও লুঙ্গি পরিহিত এক ব্যক্তি হাতে বেত নিয়ে দাঁড়িয়ে আছেন। সামনে দাঁড়িয়ে আছেন এক তরুণী।
সালিসে উপস্থিত লোকজন তাঁদের চারপাশে গোল হয়ে বসে আছেন। ওই ব্যক্তি প্রকাশ্যে তরুণীকে বেত্রাঘাত করছেন।মাহফুজ আহমেদ, যুগ্ম আহ্বায়ক, পলাশবাড়ী উপজেলা যুবদলবিষয়টি এলাকায় জানাজানির পর উত্তেজনা দেখা দেয়। তরুণীর বাবার অনুরোধে সালিস করা হয়। না করলে উত্তেজিত জনতা মব তৈরি করে বড় কোনো ঘটনা ঘটাতে পারত।এরপর মেয়েটিকে কান ধরে ওঠবস করানো হয় এবং সবার সামনে তওবা পড়ানো হয়।
এ সময় হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ভবিষ্যতে কেউ এ ধরনের অনৈতিক বা খারাপ কাজ করলে তাকে আরও কঠোর শাস্তি দেওয়া হবে।স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কাজ করতেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।