advertisement
advertisement

যুব প্রতিমন্ত্রী আমিনুলের পদত্যাগ চেয়ে অধিদপ্তর ঘেরাও করল এনসিপির যুবশক্তি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
যুব প্রতিমন্ত্রী আমিনুলের পদত্যাগ চেয়ে অধিদপ্তর ঘেরাও করল এনসিপির যুবশক্তি

যুব উন্নয়ন অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে যুব ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছে জাতীয় যুবশক্তি। রাজধানীর মতিঝিলে জাতীয় যুব ভবন। ১১ অক্টোবর

advertisement

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে রাজধানীর মতিঝিলে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয় ঘেরাও করেছে জাতীয় যুবশক্তি। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই যুব সংগঠনটি।

আজ রোববার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগ ছাড়া যুবশক্তির অন্য চার দাবি হলো—প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা; নিয়োগে দলীয়করণ, স্বজনপ্রীতি ও অনিয়ম বন্ধ করে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা; ভেরিফিকেশনের নামে হয়রানি ও ভাইভার নম্বর নিয়ে কারসাজি বন্ধ করা এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও যুব উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রকাশ।

—যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ‘আমাদের সন্দেহ হয়, এবার হয়তো ভাগ-বাঁটোয়ারায় গন্ডগোল লেগেছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর