advertisement
advertisement

ফিলিপাইনের কাছে হেরে অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিদায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ
ফিলিপাইনের কাছে হেরে অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিদায়

ম্যাচের প্রথমার্ধে ফিলিপাইনকে আটকে রেখে আশা জাগালেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি বাংলাদেশ

advertisement

অনূর্ধ্ব–১৭ নারী এশিয়ান কাপের মূল পর্বে ওঠার পথে বড় বাধা ছিল ফিলিপাইন। কিন্তু সেই বাধা পেরোতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ম্যাচের প্রথমার্ধে ফিলিপাইনকে আটকে রেখে আশা জাগালেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি। ৭৩ মিনিটে পিছিয়ে পড়ার পর ৯০ ও যোগ করা সময়ে আরও দুই গোল হজম করে ৩–০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।উজবেকিস্তানের তাসখন্দে আজকের এই হারেই শেষ হয়েছে বাংলাদেশের মূল পর্বে ওঠার আশা।

প্রথম ম্যাচে স্বাগতিকদের ২–১ গোলে হারিয়ে যে সম্ভাবনা তৈরি হয়েছিল, ফিলিপাইনের বিপক্ষে হারে তা আর ধরে রাখা গেল না। ফিলিপাইনের হয়ে জোড়া গোল করেছেন নোয়েল গ্রেঞ্জার। অন্য গোলটি মায়ারোজ বাসকারার।গ্রুপের সমীকরণটা বাংলাদেশের জন্য সহজ ছিল না। উজবেকিস্তানকে হারানোর পর ৩ পয়েন্ট নিয়ে মাঠে নেমেছিল দল। ফিলিপাইনও প্রথম ম্যাচে স্বাগতিকদের হারিয়ে সমান পয়েন্ট পেয়েছিল, তবে গোল ব্যবধানে এগিয়ে ছিল তারা।

তাই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করতে বাংলাদেশের প্রয়োজন ছিল জয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর